ঢাকা, শুক্রবার, ২২ মে, ২০২৬

হাম মোকাবিলায় সরকারের পদক্ষেপ ৩০ দিনের মধ্যে জানতে চান হাইকোর্ট

ads

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে, তা ৩০ দিনের মধ্যে জানতে চেয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে হাম প্রাদুর্ভাবের কারণ খোঁজা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন দেশের সর্বোচ্চ আদালত।


মঙ্গলবার হাম বিষয়ে দুটি আলাদা রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন। এছাড়া রুলে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, সরকার এরই মধ্যে কী ব্যবস্থা নিয়েছে, সেসব তথ্য শিগগিরই আদালতে দাখিল করা হবে।

ads
ads
ads

Our Facebook Page